মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা ছাত্র-শিক্ষকদের টিকা নিতে উদ্বুদ্ধ করলো বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মাদরাসার সকল ওস্তাদ-শিক্ষক ও ছাত্রদের করােনা ভাইরাসের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ শনিবার (২১ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে খাস-এর সভায় করােনা ভাইরাসের টিকা গ্রহণের প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়। সভায় সভাপতিত্ব করেছেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়াও সভায় মাদরাসা খােলার বিষয়ে ৪ সদস্যের কমিটি গঠন করে বেফাক। এ কমিটিকে মাদরাসা খোলার বিষয়ে চলমান প্রচেষ্টা আরাে জোরদার করার জন্য দায়িত্ব দেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক ও মুফতি নূরুল আমীন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কমিটির সদস্য ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি নূরুল আমীন।

এছাড়া লকডাউনের মতাে প্রতিকূল পরিস্থিতিতেও বেফাকের নির্মাণাধীন ১১ তলা ভবন নির্মাণের অগ্রগতির বর্তমান পর্যায়ে দোতলার আংশিক ছাদ ঢালাই হওয়ায় সকলে সন্তোষ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মুফতি নূরুল আমীন ও মাওলানা মুনিরুজ্জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ