মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভ নেই' উক্তিটি কতটুকু সঠিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা।।

কোরআনুল কারীম বুঝে পড়া জরুরী। প্রত্যেক মুসলমানেরই উচিৎ কোরআন শরীফ বুঝার চেষ্টা করা। কিন্তুু তারমানে এই না যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভই হবেনা।

আমাদের কিছু ভাই আছেন যারা এ মতবাদ প্রচার করে থাকেন যে,কোরআন শরীফ না বুঝে পড়লে কোন লাভ হবে না। তাদের এ প্রচারণা প্রভাবিত হয়ে অনেকেই ভুল বুঝাবুঝির শিকার হন।

কেউ কেউ তো আরেকটু আগ বেড়ে বলেন না বুঝে পড়লে নাকি কোন সওয়াবই হবে না! তাদের এসব দাবী পুরোপুরি কোরআন,সুন্নাহ,ইজমা কিয়াস ও বাস্তবতা বিবর্জিত। কোরআন ও সুন্নাহ ভালভাবে অধ্যয়ন করলে দেখার এ বক্তব্যের অসারতা প্রমাণিত হয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের বহু আয়াত আছে যেগুলোর অর্থ বুঝা অসম্ভব। তাহলে অসম্ভব জিনিসের নির্দেশনা আল্লাহ তায়ালা দিতে পারেন?

একই ভাবে হাদিস শরীফে না বুঝে পাঠ করলেও সওয়াবের কথা পাওয়া যায়। সুতরাং বুঝা গেল সমাজে একশ্রেণীর ভাইদের বহুল প্রচলিত উক্তি কোরআনুল কারীম না বুঝে পড়লে কোন লাভ নেই এ কথাটি সঠিক নয়।

আরও দু:খজনক ব্যাপার হল,উলােমায়ে কেরাম যখন সঠিক মাসয়ালা তুলে ধরার চেষ্টা করছেন তখন তাদেরকে ভিন্নভাবে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে।

আল্লাহ তায়ালা আমাদেরকে এসব কাজ থেকে হেফাজত করুন। দ্বীনের প্রতিটি বিষয়কে যথা নিয়মে জানার, মানার ও আমল করার তাওফীক দান করুন।

লেখক: প্রধান মুফতি ও মুহতামিম, জামিয়া ইসলামিয়া বাউনিয়াবাদ, মিরপুর, ঢাকা। খতিব, সাইন্সল্যাবরটরি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ