বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার পদুয়ার বাজারে রেলক্রসিং এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাস গুপ্তকে প্রধান করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এর আগে কুমিল্লায় চট্টগ্রাম অভিমুখী মহানগর যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের মাঝামাঝি একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

শনিবার (২৮ আগস্ট) রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। আহত দুএকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে উদ্ধার কাজে আসা কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাতটি বগি লাকসাম জংশনে এবং বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

রেলসূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ