সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে হবে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ:  জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেছেন, ইসলামের তরিকা মেনে মানুষের জন্য কাজ করে যেতে হবে।

গতকাল শনিবার (২৮ আগস্ট) জমিয়তে উলামায়ে হিন্দের কলকাতার বাঁকড়ার রাজ্য দফতরের অফিসে মাওলানা মাহমুদ মাদানী একথা বলেন।

তিনি আরও বলেন, ‘জমিয়তে উলামায়ে হিন্দ সকলের জন্য-তাই সকলকে নিয়ে কাজ করতে হবে। সকলেই মুসলমান-কিন্তু অনেকেই কালেমা জানেন না। তাদের দীনি তালিম দেওয়ার পরামর্শ দেন।’

সাইয়েদ মাহমুদ মাদানী বলেন, ‘জমিয়তের প্ল্যাটফর্ম থেকে দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়ার আছে। মানুষের সেবা করার সুযোগ আছে। জমিয়তের সদস্যদের প্রতি আবেদন করে তিনি বলেন, রাজ্যবাসীর জন্য ভালো পরিসেবা দিন। দেশের কঠিন পরিস্থিতিতে আমাদের দায়িত্বভার অনেক বেড়ে গিয়েছে। জমিয়তের সংগঠন একশো বছরের ঐতিহ্যবাহী সংগঠন। এই জমিয়তের উলামা ভবন থেকে আমরা বহুমুখী পরিসেবা প্রদান করতে পারি। দেশ বিরোধী, দেশের ধর্ম নিরপেক্ষতা বিরোধী ও ইসলাম বিরোধী পোস্টগুলিকে যুক্তিসহ খণ্ডন করে আইটি সেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে তুলে ধরতে হবে।’

সভায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের পুনর্নির্বাচিত সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, দেশের জাতীয় সংহতি-দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে।’

এছাড়া তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার, মসজিদ-মাদ্রাসা-খানকাহ-ঈদগাহ হেফাজত করার উপর আলোকপাত করেন। মাদরাসা শিক্ষায় আরবি-ইসলামি থিওলজির সঙ্গে বাংলা-অঙ্ক-ইংরেজি-ভূগোল-বিজ্ঞান শিক্ষার উপর জোর দেওয়ার পরার্শ দেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ