বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

সড়ক দুর্ঘটনায় সৌদিতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের মুহা. হাবিবুর রহমান (৩০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মুহা. শফিকুল ইসলাম।

রোববার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯ টার দিকে আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মুহা. হাবিবুর রহমান উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ (কিনারআলগী চর) গ্রামের ফজলুল হকের ছেলে।

নিহতের বড় ভাই আরও জানান, তার ছোট ভাই রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করতো। গত এক মাস আগে উচ্চ আশা নিয়ে স্ত্রী ও তিন সন্তান রেখে বিদেশে পারি জমান হাবিবুর রহমান। আজ সকালে আল বোরাইয়া মালেক ফুয়াদ সড়কে পরিচ্ছন্নের কাজ করার সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী কুলসুম (২৮) বলেন, জমাজমি বন্ধক রেখে ৬ লাখ টাকা খরচ করে আমার স্বামী বড় স্বপ্ন নিয়ে বিদেশে যায়। সন্তান-সন্ততি নিয়ে এখন কিভাবে বাঁচব। সব স্বপ্ন মাটিতে মিশে গেলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ