সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আফগানদের জন্য খ্রিস্টানদের রোজা রাখতে ও দোয়া করার আহ্বান পোপের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের শান্তি কামনায়।

গতকাল রোববার সেন্ট পিটার্সে দর্শনার্থী ও পর্যটকদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

পোপ আমি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখতে। যেন আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে শান্তি অর্জিত হয়, যা দেশটির সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যাশা নিয়ে আসবে।

আফগানিস্তানে সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন পোপ ফ্রান্সিস। এছাড়াও গত বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সূত্র: ভ্যাটিকান নিউজ ও রয়টার্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ