সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একের পর এক হামলায় ১৩ মার্কিন সেনা, তালেবান সদস্যসহ শত মানুষের মৃত্যু, যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা।

সব মিলিয়ে এখনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ জরুরি বৈঠকে বসছে ৩০ আগস্ট (সোমবার)। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইংরেজি দৈনিক ডন জানিয়েছে,- ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে, যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে। যেসব ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায়, তাদের কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ