বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

টিকার পূর্ণাঙ্গ ডোজ হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমায়: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের আলফা ধরনের তুলনায় ডেল্টা ধরনের ক্ষেত্রে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দ্বিগুণ।

যুক্তরাজ্যে চালানো এক গবেষণার ভিত্তিতে ল্যানসেট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে। তবে করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেয়া থাকলে বিপদ কিছুটা এড়ানো সম্ভব বলেই উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

গত মার্চ থেকে মে মাসের মধ্যে কমপক্ষে ৪৩ হাজার ৩৩৮ জনের উপর এই পরীক্ষা চালায় পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। এ সময়ে আলফা এবং ডেল্টা দুই ধরনেরই দাপট চলছিল সে দেশে।

তবে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই টিকা নেয়া ছিল না। পাশাপাশি, বয়স, লিঙ্গ, জাতি সব দিকে নজর রেখে করা ওই তুলনামূলক পরীক্ষায় আরও উঠে আসে, আলফার থেকেও ডেল্টায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হওয়ার মাত্রা অনেক বেশি।

ওই প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি রুখতে ফাইজার ও বায়োএনটেকের তৈরি প্রতিষেধক ৯৬ শতাংশ কার্যকর। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা এ ক্ষেত্রে ৯২ শতাংশ।

পাশাপাশি অন্য কয়েকটি গবেষণার কথা উল্লেখ করে এও তুলে ধরা হয়েছে যে, সময়ের সঙ্গে কার্যক্ষমতা কমলেও ডেল্টা ধরনে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রুখতে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করেছে দুই টিকাই। তবে দুটি টিকার ক্ষেত্রেই দ্বিতীয় ডোজ নেয়ার পর শরীরে কোভিডের বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা কবচ তৈরি হতে সপ্তাহ দুয়েক লেগে যেতে পারে বলে দাবি গবেষকদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ