সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে কাবুল যাচ্ছেন তালেবান নেতা হেবাতুল্লাহ আখুন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দ কাবুলের পথে রওনা হয়েছেন।

ধারণা করা হয়, মার্কিন ড্রোন হামলা এড়াতে এই কৌশল নিয়েছিলেন তিনিই। বার্তা সংস্থা এএফপিকে তালেবানের উপ-মুখপাত্র বিলাল করিমি বলেন, ‘আমি নিশ্চিত করছি, তিনি (হেবাতুল্লাহ আখুন্দ) কান্দাহারে পৌঁছেছেন। শিগগিরই জনসমক্ষে আসবেন তিনি।’

গত রোববার অজ্ঞাত স্থান থেকে কান্দাহারে পৌঁছান হেবাতুল্লাহ। এর আগে তিনি কোথায় ছিলেন বা কোন জায়গা থেকে কান্দাহারে এলেন-এ বিষয়ে কিছু উল্লেখ করেননি বিলাল করিমি।

কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম গত ১৫ আগস্ট হেবতুল্লাহর বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল তালেবান। খামা নিউজ জানায়, কাবুলে পৌঁছার পর নতুন সরকার গঠনে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তালেবানের সর্বোচ্চ নেতা। আগামী দু-এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ