সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

সহশিক্ষার অসারতা তুলে ধরে ছেলেমেয়েদের পৃথক শিক্ষাব্যবস্থার ঘোষণা তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েরা আর একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না।

গতকাল রোববার এক আনুষ্ঠানিক ঘোষণায় এমনটা জানানো হয়েছে। বলা হয়েছে, পুরো আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়ালেখা বা সহশিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

জানা গেছে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন বলে স্থানীয় টোলো নিউজের সাংবাদিক জাকির খান ইয়াদ জানিয়েছেন। তিনি জানান, এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েরা আর একসঙ্গে পড়ালেখা করতে পারবেন না। ইসলামী আইন অনুযায়ী আলাদা ক্লাসে তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

এর আগে, তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন, সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলেমেয়েদের একসঙ্গে শিক্ষা। এই অসারতার বিকল্প কোনও রাস্তা নেই। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী অধ্যাপকরা শুধু মাত্র মেয়েদেরই পড়াতে পারবেন।

উল্লেখ্য, ২০০১ সালে তালেবানি শাসনের প্রথম-পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বা ‘কো-এডুকেশন’ শিক্ষানীতি চালু ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা ফিরতেই হেরাতে ফের পুরনো নীতি চালু করা হল। সূত্র: বিবিসির।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ