বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান

১২ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ ১২ ঘণ্টা উদ্ধার কাজ শেষে বেলা সাড়ে ১২ টার সময় খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এদিকে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে উক্ত তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশিশ কুমার মণ্ডল, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম এবং পাকশী বিভাগীয় প্রকৌশলী (১) বিরবল মণ্ডল।

প্রসঙ্গত‌, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রবিবার রাত ১২ টা ৪০ মিনিটের সময় উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। পরে সকাল সাড়ে ৭ টার সময় ঈশ্বরদী হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনছারবাড়ীয়া, সাবদালপুর এবং চুয়াডাঙ্গা স্টেশনে ৪ টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ