বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম  

জাতীয় ক্যান্সার হাসপাতালে অঙ্গভিত্তিক ক্যান্সার সার্জারি ইউনিট চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বা ক্যান্সার সার্জারি বিভাগের অধীনে চালু হলো চারটি স্বতন্ত্র ইউনিট। এগুলো হলো ব্রেস্ট ক্যান্সার সার্জারি ইউনিট, গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ক্যান্সার সার্জারি ইউনিট, হেপাটোবিলিয়ারি ও সারকোমা সার্জারি ইউনিট ও অর্থো-অনকোলজি ইউনিট।

এর মাধ্যমে নির্দিষ্ট অঙ্গের ক্যান্সারের রোগীরা সরাসরি ওই নির্দিষ্ট বিভাগ থেকে বিশেষায়িত সেবা পাবেন। তাছাড়া একটি ক্যান্সার গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এতে চিকিৎসা শিক্ষা নিতে আসা চিকিৎসকরা আরো নিবিড়ভাবে এ ধরনের রোগীর কেস হিস্ট্রি থেকে অধ্যয়নের সুযোগ পাবেন।

মঙ্গলবার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন হাসপাতালের সি ব্লকের নয় তলায় এই বিশেষায়িত ইউনিট গুলোর কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সার্জিকাল অনকোলজি বিভাগের প্রধান ডা. সেতাবুর রহমান, গাইনী অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক রোকেয়া আনোয়ার, ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মানস কুমার বসু প্রমূখ।

অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন গণমাধ্যমকে বলেন, আগে কোন ক্যান্সার রোগীর সার্জারির প্রয়োজন হলে তারা একটি বিভাগের আওতায় ভর্তি হতো। এখন রোগীর যে অঙ্গে ক্যান্সার হয়েছে সেই নিদৃষ্ট ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবে। এতে ওই ইউনিটে আরো নতুন নতুন সেবা চালুর সুযোগ হবে এবং রোগীরা আরো ভালো সেবা পাবে।

তিনি বলেন, পৃথিবীর সব বড় বড় ক্যান্সার সেন্টারগুলোতে এই অঙ্গভিত্তিক সেবা চালু আছে। জাতীয় ক্যান্সার হাসপাতালে অঙ্গভিত্তিক ক্যান্সার সার্জারি ইউনিট চালুর মাধ্যমে আমরা আন্তর্জাতিক মানের সেবা দেবার পথে অগ্রসর হলাম যা দেশে ক্যান্সার চিকিৎসায় পরিবর্তনের সূচনা করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ