সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ওই বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

পরীক্ষায় শতভাগ উপস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ১৮-১৯ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছি। পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলবে এবং এ সেশনের পরীক্ষা শেষে ১৯-২০ সেশনের পরীক্ষা অনুরূপভাবে অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৭ আগস্ট করোনায় আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ২০১৯ ও ২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে স্ব-স্ব বিভাগের একাডেমী কমিটিকে সময়সূচী গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে ২০১৯ সালের বাকি থাকা পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ২০২০ সালের পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ