শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাবুল থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের কাবুলে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কাতার থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তারা আফগানিস্তান থেকে কাতারে গিয়ে পৌঁছান। দেশটির মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এ বাংলাদেশিরা।

তারা হলেন-মুহা. কামরুজ্জামান, মুহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ উদ্দিন ও রাজিব বিন ইসলাম।

দেশের ফেরা রাজিব বিন ইসলাম গণমাধ্যমকে জানান, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে বৃহস্পতিবার ৬/৭ বার চেষ্টা চালিয়েও সফল হননি। মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেফ প্যাসেজ পাচ্ছেন না । তাই সেফ প্যাসেজের অপেক্ষায় ছিলেন।

তিনি জানান, আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে ১২ জন শনিবার দুই দফায় মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে পৌঁছান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ