বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম  

ফাইজারের আরও ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও ১০ লাখ টিকা আজ বুধবার সন্ধ্যায় দেশে আসছে।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সন্ধ্যায় টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসবে। টিকাগুলো সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছাবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রের উপহারের এ ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আসার কথা ছিল। কিন্তু ওই দিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিকা আসার সময় পরিবর্তন হয়েছে। ফাইজারের টিকার এ চালান আসবে বুধবার (১ সেপ্টেম্বর)।

এটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান। এর আগে, গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসে।

গত ২৩ আগস্ট মন্ত্রিসভার বেঠক শেষে সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিনের অংশ হিসেবে সন্ধ্যায় এ ১০ লাখ ডোজ দেশে আসছে। পরবর্তীতে ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ