বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

নাইজেরিয়ায় স্কুল থেকে ৭৩ শিক্ষার্থীকে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার একটি স্কুল থেকে ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি স্কুল থেকে অস্ত্রের মুখে এই অপহরণের ঘটনা ঘটে বলে নাইজেরীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

নাইজেরিয়ার জামফারা প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সকালে দেশটির কায়া এলাকার একটি প্রান্তিক গ্রামে সন্ত্রাসীরা গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুলে হামলা চালায় এবং ৭৩ জন শিক্ষার্থীকে অপহরণ করে।

মুখপাত্র আরও বলেন, বহু সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসী সেসময় স্কুলটিতে হামলা করে ও শিক্ষার্থীদের অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীদের সন্ধান ও মুক্ত করতে পুলিশ সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, অস্ত্রধারী এসব সন্ত্রাসী স্থানীয়ভাবে ‘ডাকাত’ নামে পরিচিত। বছরের পর বছর ধরে তারা নাইজেরিয়ার সাধারণ মানুষের ওপর হামলা করাসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। দেশটির নিরাপত্তা বাহিনীও তাদের মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে।

গত বছরের ডিসেম্বর মাস থেকে উত্তর নাইজেরিয়ার বিভিন্ন স্কুল থেকে এক হাজারেরও বেশি শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর বন্দুকধারীরা ভুক্তভোগী শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে।

অপহরণের পর বেশিরভাগকে মুক্তি দেওয়া হলেও বন্দি অবস্থায়ই অনেকে মারা যান, আবার অনেকে হত্যাকাণ্ডের শিকার হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ