বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব

প্রত্যেক জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। অন্যদিকে কাজিম উদ্দিন আহম্মেদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৬৫৪টি আসন রয়েছে।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে জাহিদ মালেক জানান, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হয়। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনা সময়োপযোগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই ওই আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন। শূন্যপদ পূরণের কার্যক্রম চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ