বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

সৌদিতে ভ্রমণবিধি না মানলে ১ লাখ রিয়াল জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভ্রমণবিধি না মানলে সৌদিতে এক লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

দেশটির মন্ত্রিসভায় এ আইন পাস হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এ আইনে।

একই সঙ্গে তিন থেকে পাঁচ বছরের জন্য ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব।

দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের অধিনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ