বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না।

আজ শুক্রবার সকালে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকাকালীন জনগণের সাময়িক ভোগান্তি মানিয়ে নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে জনগণের আর ভোগান্তি থাকবে না। দৈনিক এ সড়কে ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন ও বিআরটি প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ