বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

তালেবানের বিষয়ে নাক গলাবে না রাশিয়া: পুুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর আগ্রহ নেই রাশিয়ার। যদি কেউ এ বিষয়ে কথা বলে তাহলে তাদের সঙ্গে কোনো কথা নেই। রাশিয়া চায়, তালেবান মানবিক আচরণ করে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কূটনৈতিকভাবেই সব সমস্যা সমাধান করুক।

শুক্রবার রাশিয়ার ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

আফগানিস্তানের বিভিন্ন পরিবার ও সমাজের মানুষের কাছে শীঘ্রই তালেবান যাবে, তাদের সঙ্গে কথা বলবে। তাদের জন্য এটি খুবই সহজ।

মার্কিন সামরিক বাহিনী ও তাদের মিত্ররা গত মাসে (৩১ আগস্ট) আফগানিস্তান থেকে প্রত্যাহারের মাধ্যমে তাদের ‘চরম বিপর্যয়কর’ অবস্থা শেষ করেছে। তিনি বলেন, তারা দেড় ট্রিলিয়ন ডলার তাদের ক্যাম্পেইনে খরচ করে এই ফলাফল পেল? এখন সেখানে তাদের আর কেউ নেই।

তালেবান ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে রাশিয়ার কাবুলের রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধিদের সঙ্গে অনেকবার বৈঠক করেছে। আর মস্কো জানিয়েছে, আফগানিস্তানে তাদের দূতাবাস চালু থাকবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ