শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশে টিকার আওতায় পৌনে ৩ কোটি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার প্রতিষেধক হিসেবে দেশে এখন পর্যন্ত ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জন মানুষ টিকা নিয়েছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নেন এক লাখ ৯৯ হাজার ২৫ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫১ হাজার ২৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সারাদেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন মানুষ। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ২৪ এবং নারী ৮০ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫০ লাখ ৯৮ হাজার ৯৮১ এবং নারী ৩২ লাখ ৬০ হাজার ৬৫০ জন।

এদিকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ৪ লাখ ৯৬ হাজার ২৩১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে চলতি বছরের গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। শুরুর দিকে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও বর্তমানে সারাদেশে মডার্না, ফাইজার, সিনোফার্মসহ মোট চার ধরনের টিকা দেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ