বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

বাবা-মায়ের কবরের পাশে শায়িত এমপি স্বপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন (৬৬) বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন।

শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাদপুর চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে দাফন করা হয়।

এদিন বাদ জুম্মা শাহজাদপুর হাই স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এমপিকে চিরকালের জন্য বিদায় দিতে এবং জানাজায় অংশ নিতে হাজার মানুষের ঢল নামে শাহজাদপুরে।

এর আগে করোনা আক্রান্ত হয়ে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এই সংসদ সদস্য। শুক্রবার ভোরে তার মৃতদেহ দেশে আনা হয়। এরপর সকালে ঢাকার গুলশানের একটি মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদের হুইপ ও আওয়ামী লীগের পক্ষ থেকে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে আনা হয় পাবনার বেড়া উপজেলার খালেকুজ্জামান স্টেডিয়ামে। সেখানে পাবনা ও বেড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে মরদেহ শাহজাদপুর শহরের দ্বারিয়াপুরে নিজ বাড়িতে নেওয়া হয়। পরে আর শাহজাদপুরে মরদেহ নিয়ে আসা হয়।

সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। এক মেয়াদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। অমৃত্যু তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ