বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

আইসিইউতে তোফায়েল আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে। দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি।

তোফায়েলকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

অরুণ গার্গ আরও বলেন, দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।

গত ৩০ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান হাসপাতালে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদকে দেখতে যান। তিনি তার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

তার একান্ত সচিব আবুল খায়ের জানিয়েছেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বাহমেদ গত ৩০ আগস্ট ‘হালকা স্ট্রোকে’ আক্রান্ত হওয়ার পর ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ