বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত পার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন দুই ডেঙ্গু রোগী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ২৩২ জন এবং ঢাকার বাইরে ৩৩ জন আছেন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৭৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩৭ জন, আর বাকি ১৩৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১১ হাজার ৫০১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১০ হাজার ১৭৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ