বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

ডেঙ্গু আক্রান্ত আরও ২৬৫ জন হাসপাতালে, মৃত্যু ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে দুজন মারা গেছেন।

শনিবার সকাল ৮টা পর্যন্ত এই হালনাগাদ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ২৩২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে আর ৩৩ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫০১ জনে।

সেপ্টেম্বর মাসের প্রথম চার দিনে ৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্ট মাসে হাসপাতালে ভর্তি হন ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৭৩ জন আর ঢাকার বাইরে ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ