বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

সংসদ অধিবেশন ১০ দিন মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান জাতীয় সংসদের ১৪তম অধিবেশন ১০ দিনের জন্য মুলতবি করা হয়েছে। গত পয়লা সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়ে চলার কথা ছিল চার কার্যদিবস পর্যন্ত। কিন্তু বর্তমান সংসদের দুজন এমপি মারা যাওয়ায় সংসদের কার্যক্রম মুলতবি করা হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে যাচ্ছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে আছেন। সব মিলেয়ে এ মুলতবির ঘোষণা এলো।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সংসদের বৈঠক শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এসব কারণে ১৪ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়। অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে তাই শুক্রবারও বিকেলে অধিবেশন চলেছিল।

অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী মুলতবি করা হয় সংসদ অধিবেশন। পরদিন সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।

এদিকে রোববার আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার ভিয়েনায় যাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এজন্য সংসদের এতো দীর্ঘ বিরতি। তার সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন এমপি এবং সংসদের একজন কর্মকর্তাও রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ