বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

করোনায় ফের বাড়ল মৃত্যু ও শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসে শনিবার (০৪ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৭০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৬৩ জনে।

এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৩০ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনে।

আজ রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।

এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৬১ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৪৩ জনের দেহে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৭১৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ১৫০ জন। এর আগের দিন শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন আরও ১০ হাজার ৮০৬ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৬ লাখ ৮৬ হাজার ৩৮২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ