বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, গতকাল উনাকে (তোফায়েল আহমেদ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন ভালো আছেন। ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। হাঁটাহাটি করানো হচ্ছে, ব্যায়াম করানো হচ্ছে।

গত ৩০শে আগস্ট তোফায়েল আহমেদ নিজ বাসায় বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।

পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুইবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ