বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

ভারতে আটক পুলিশ কর্মকর্তা সোহেলকে ফিরিয়ে আনা হবে : ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে আটক ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে দেশে ফিরেয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে সীমান্ত টপকে ভারতে প্রবেশের সময় সোহেল রানাকে আটক করে বিএসএফ। শনিবার বিএসএফের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, ‘সোহেল রানা স্বীকার করেছেন অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে নেপালের কাঠমাণ্ড যেতে চেয়েছিলেন। পরে সেখান থেকে ইউরোপে পাড়ি দেওয়ার উদ্দেশ্য ছিল তার।’

সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রাতে স্থানীয় মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। সোহেলের কাছ থেকে বাজেয়াপ্ত সব জিনিস মেখলিগঞ্জ পুলিশের হাতে হস্তান্তর করা হয়। এরপর শনিবার তাকে কোচবিহার জেলা আদালতে তোলা হলে, তার ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ