বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’ 

ভারতে ৩ দিনের রিমান্ডে সোহেল রানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অধীনে চ্যাংড়াবান্ধা সীমান্তে বেআইনি অনুপ্রবেশের দায়ে আটক শেখ সোহেল রানাকে পুলিশ তিনদিনের হেফাজতে নিয়েছে।

বাংলাদেশের ই-কমার্স সংস্থা ই-অরেঞ্জের অন্যতম কর্ণধার শেখ সোহেল রানা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কোচবিহার জেলার পুলিশ সুপার মানবজমিনকে টেলিফোনে জানান, বেআইনি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের জন্যে প্রয়োজনীয় ধারায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আদালতে রবিবার তাকে দাখিল করে পুলিশ রিমান্ড নিয়েছে।

এর বেশি কিছু বলতে চাইলেন না সুমিত কুমার। তবে, ধৃত সোহেল রানার সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে বিএসএফের জলপাইগুঁড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ তাকে দীর্ঘসময় জেরা করেন। জেরায় সোহেল রানা স্বীকার করেন যে, তিনি বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশে কর্মরত। একজন পুলিশ কর্তা এইভাবে বিনা কাগজপত্রে অনুপ্রবেশ করায় সন্দেহ দানা বেঁধেছে। বিএসএফ কলকাতা ও দিল্লিকে পুরো বিষয়টি জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ