বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

সিনহা হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় টানা চারদিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়, যা চলবে আগামী বুধবার পর্যন্ত।

এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত টানা তিনদিনে দুইজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল।

আজ সকাল সাড়ে ১০টা থেকে মামলার ৩ নম্বর সাক্ষীর সাক্ষ্য শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে সকাল পৌনে ১০টায় কঠোর নিরাপত্তায় মামলার ১৫ আসামিকে আদালকে আনা হয়।

কক্সবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, সাক্ষ্যগ্রহণের জন্য আদালত ১৫ জনকে সমন জারি করেছিলেন। প্রথম দফায় মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস ও একমাত্র প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয়। রোববার থেকে সমন জারি করা অন্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হবে।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়ার এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

এ ঘটনার ৫দিন পর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এরপর প্রধান আসামি লিয়াকত আলী ও ওসি প্রদীপ কুমার দাসসহ ৭ পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।

গত বছরের ১৩ ডিসেম্বর এ হত্যা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।

মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ