সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই

ইসরায়েলের হাইসিকিউরিটি কারাগারের সুড়ঙ্গপথ বেয়ে বেরিয়ে গেলেন ৬ ফিলিস্তিনি বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হাইসিকিউরিটি কারাগার থেকে সোমবার সুড়ঙ্গপথ বেয়ে বেরিয়ে গেছেন ছয় ফিলিস্তিনি বন্দি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ভয়ানক হিসেবে উল্লেখ করেছেন। খবর মিডইস্ট আইয়ের।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেরিয়ে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পাঁচজন ইসলামি জিহাদ আন্দোলন এবং একজন ফাতাহ আন্দোলনের সদস্য।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গিলবোয়া কারাগারে একই সেলে বন্দি ছিলেন ওই ফিলিস্তিনিরা। সেখান থেকে তারা সুড়ঙ্গ বানিয়ে বের হয়ে গেছেন। কারাকক্ষের টয়লেটে ওই সুড়ঙ্গ তৈরি করেন তারা।

পালিয়ে যাওয়া একজনকে শনাক্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি পশ্চিমতীরের জেনিন শহরের ফাতাহ আন্দোলনের আল-আকসা ব্রিগেডের সাবেক কমান্ডার জাকারিয়া জুবায়েদী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ