বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

ই-অরেঞ্জ কাণ্ড: সোহেল রানার বিদেশে রয়েছে ৫ তারকা হোটেল-বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-অরেঞ্জকাণ্ডের হোতা সোহেল রানার বিদেশে রয়েছে পাঁচ তারকা হোটেল, বার, সুপারশপে বিনিয়োগ। এমনকি হদিস পাওয়া যাচ্ছে না সোহেল রানার ব্যাংক হিসাব থেকে সাড়ে তিনশ’ কোটি টাকার। এসব তথ্যই খতিয়ে দেখছে দুদক। সচিব বলেন, রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে কাউকেই ভোগ করতে দেয়া হবে না।

অনলাইন প্ল্যাটফরম ই-ভ্যালীর পর ই-অরেঞ্জ কলেঙ্কারি অনেকটাই টালমাটাল করেছে ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্ল্যাট ফরমগুলের পূজি- বিনিয়োগ ও কার্যক্রম নিয়ে। বারবারই সামনে আসছে এসব প্ল্যাটফরমের পেছনে অর্থপাচারের যোগসূত্র। সে সন্দেহ আরো শক্ত করলো ই-অরেঞ্জের মালিক সোহেল রানার সম্পদের পাহাড়ে।

তদন্তকারী বিভিন্ন সংস্থার তথ্য বলছে, সোহেল রানার বিদেশে রয়েছে ৫ তারকা হোটেল, বার, সুপারশপের বিনিয়োগ। ই অরেঞ্জের আড়ালে বিদেশে তার বিনিয়োগের পরিমান শত কোটি টাকা।

দুদক সচিব জানান, একজন পুলিশ কর্মকর্তার এমন সম্পদের উৎস খুঁজে দেখা হবে। রাষ্ট্রের অর্থ কাউকেই অন্যায়ভাবে ভোগ করতে দেওয়া হবে না।

ই-অরেঞ্জের দু’টি ব্যাংক হিসাবের সূত্র বলছে, জুলাই পর্যন্ত দুটি হিসাবে ১ হাজার ১৩ কোটি টাকা জমা হয়। বর্তমানে জমা আছে মাত্র ৩ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে ৩৪৯ কোটি টাকার কোনো হদিস নেই।

দুদক সচিব আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়সহ যারা এসব ই কমার্স সাইটকে অনুমোদন দিয়েছে সেসব দপ্তর ও প্রতিষ্ঠান তথ্য দিলে এগিয়ে যাবে অনুসন্ধান কাজ।

এদিকে অবৈধ সম্পদ অর্জন অভিযোগ অনুসন্ধানে সোমবার মতিঝিল আইডিয়ালের প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ