বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

ফেসবুক থেকে ৫ হাজার আপত্তিকর লিংক সরানো হয়েছে: বিটিআরসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত একবছরে ফেসবুক থেকে প্রায় পাঁচ হাজার আপত্তিকর লিংক অপসারণ করা হয়েছে। সেইসঙ্গে ইউটিউব থেকেও ৬২ এবং ১০৬০টি ওয়েবসাইট বা লিংক সরানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিটিআরসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে প্রায় ১৮ হাজার ৮৩৬টি লিংক অপসারণের জন্য ফেসবুকের কাছে অনুরোধ করা হয়। যার মধ্যে ৪ হাজার ৮৮৮টি লিংক অপসারণ করা হয় এবং এখনও ১৩ হাজার ৯৮৪টি লিংক অ্যাকটিভ রয়েছে। লিংক অপসারণের হার মাত্র ২৬ শতাংশ।

সংবাদ সম্মেলনে বিটিআরসির একটি পরিসংখ্যানে দেখানো হয়, ইউটিউবের কাছে ৪৩১টি লিংক অপসারণ করার অনুরোধ করা হলেও মাত্র ৬২টি লিংক অপসারণ করা হয়। এছাড়া সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সিটিডিআর) এর মাধ্যমে ১০৬০টি ওয়েবসাইট বা লিংক অপসরণ করা হয়েছে।

বিটিআরসির সিস্টেম এন্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, সিটিডিআর কারিগরি সিস্টেম ইতিমধ্যেই প্রায় ২২ হাজারেরও বেশি পর্নোগ্রাফি এবং জুয়ার সাইট বন্ধ করেছে। এছাড়াও এই সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে ১ হাজার ৬০টি ওয়েবসাইট ও আপত্তিকর কনটেন্টের লিংক অপসারণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ