মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

যে কোনো সংকটকালে পড়ার সংক্ষিপ্ত একটি দোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মানসুর আহমাদ।।

সংকটকালে পড়ার একটি সংক্ষিপ্ত দুআ - “আল্লাহু আল্লাহু রাব্বী, লাা উশরিকু বিহী শাইআন।”

আসমা বিনতে উমাইস রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেন : আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবো না, যা তুমি সংকটের সময় পড়বে? “আল্লাহু আল্লাহু রাব্বী, লাা উশরিকু বিহী শাইআন।” (সুনানে আবু দাউদ : ১৫২৫; ইবনে মাজাহ : ৩৮৮২) হাদিসটি সহিহ।

اللهُ اللهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا

দুআটির অর্থ: আল্লাহ আল্লাহই আমার রব। তাঁর সাথে আমি কোনো কিছুকেই শরিক করি না।

দুআটি শুধুই তাওহিদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। এটিতে বান্দার কোন আবেদনের কথা নেই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটিকে বিপদের সময়ের দুআ বলেছেন। এর মানে হচ্ছে, বান্দা তাওহিদের স্বীকারোক্তি নিয়ে আল্লাহর দ্বারস্থ হবে। আর অন্তরযামী আল্লাহ তার না-বলা প্রয়োজন পূরণ করে দেবেন।

এভাবেও বলা যেতে পারে, সংকটকালে তাওহিদের ঘোষণা মানে একথা বলা যে, আল্লাহ! সংকট থেকে উদ্ধারকারী হিসেবে কেবল তোমাকেই বিশ্বাস করি। এটাও বিশ্বাস করি যে, তুমি আমার সবকিছু জান।

কোন কিছুই তোমার কাছে গোপন নয়। সুতরাং আমাকে উদ্ধার কর।

পুনশ্চ: সর্বদা এ ধরণের সংক্ষিপ্ত বাক্যে দুআ করতে হবে - বিষয়টি এমন নয়। মোনাজাতে মন খুলে নিজের সমস্যা সংকট বা উদ্দেশ্যের কথা বলাও কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত।

أنَّ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم جمَع أهلَ بيتِه فقال : ( إذا أصاب أحَدَكم غَمٌّ أو كَرْبٌ فلْيقُلِ : اللهُ اللهُ ربِّي لا أُشرِكُ به شيئًا 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ