বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা বিশ্বের সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি গ্রন্থাগার মদিনায়

ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত পাল্টেছে যমুনা গ্রুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালিতে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিলেও সিদ্ধান্ত পাল্টেছে যমুনা গ্রুপ।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এ বি এম শামসুল হাসান। তিনি বলেন, ‘আমরা ওদের কাগজপত্র যাছাই বাছাই করে দেখেছি ওখানে বিনিয়োগ করা আমাদের লাভজনক হবে না। সে কারণে আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

এ বিষয়ে যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম তার ফেসবুক পেজে ‘জরুরি গণ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘যমুনা গ্রুপ ব্যবসা পরিচালনায় উৎপাদনমুখী ও গঠনমূলক ব্যবসায়িক নীতিকেই গুরুত্ব দেয়, যা দেশের শিল্প অবকাঠামোগত ব্যাপকভিত্তিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদে লক্ষ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে এবং জীবন জীবিকার সংস্থানে উল্লেখযোগ্য ভুমিকা রেখে আসছে।

‘সুচিন্তিত পরিকল্পনায় সুদূরপ্রসারী ব্যবসায়িক সম্মৃদ্ধির নিশ্চয়তা ছাড়া এবং কোনো চূড়ান্ত বিনিয়োগের আগে পূঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং পুনপর্যালোচনা ছাড়া কোনো ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।’

স্ট্যাটাসে যমুনা গ্রুপের এই কর্মকর্তা বলেন, ‘অন্য কোনো কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার এবং অধিকার শুধুমাত্র যমুনা গ্রুপের একান্ত বিষয়। এটি কারো অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়। অন্য কোনো কোম্পানির কোনো অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। ইহা সর্বসাধারণের অবগতির জন্য অবহিত করা হলো।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ