সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় নেমেছেন বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার (০৬ সেপ্টেম্বর) অন্টারিওর লন্ডনে ট্রুডোর নির্বাচনী প্রচারণায় পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা। তবে, এতে আহত হননি তিনি।

আগামী ২০ সেপ্টেম্বর দেশটিতে নির্বাচন। বিবিসির খবরে বলা হয়, লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডোকে যখন পাথর নিক্ষেপ করা হয় তখন তিনি বাসে চড়ে নির্বাচনি প্রচারণায় যাচ্ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন তাকে লক্ষ্য করে যেসব পাথর ছোড়া হয় সেগুলোর মধ্যে ছোট ছোট পাথর ছিলো। তবে এতে তিনি আহত হননি।

বামপন্থী লিবারেল পার্টির জন্য সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের আশা নিয়ে আগস্টের মাঝামাঝিতে জরুরিভাবে নির্বাচনের ডাক দেন ট্রুডো। কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন ম্যান্ডেট এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার প্রচারণা ব্যাহত হয়। মাত্র এক সপ্তাহ আগে, ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ভিড় থেকে নির্বাচনী র‌্যালিতে হামলা করার পর প্রধানমন্ত্রী তা বাতিল করতে বাধ্য হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ