বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা বিশ্বের সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি গ্রন্থাগার মদিনায়

দেশে করোনায় আরও ৫৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে।

একই সময়ে দেশে ২ হাজার ৬৩৯ জন রোগীর শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহারে কভিড-১৯ এর প্রাদুর্ভাব ধরা পড়ে। পরের বছরের শুরুতে তা আস্তে আস্তে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে শুরু করে।

বাংলাদেশ ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

তবে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। গত ফেব্রুয়ারিতে দেশে গণ টিকাদান শুরু হয়েছে। যা চলমান রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ