বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা বিশ্বের সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি গ্রন্থাগার মদিনায়

রোহিঙ্গাদের ফেরাতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে জার্মানির সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জার্মানি সফররত স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার (৬ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়েলস আনেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহায়তা চান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সফররত স্বরাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে জার্মান সরকারের সহযোগিতা থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান জার্মান প্রতিমন্ত্রী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানির বাণিজ্য মন্ত্রণালয়ে স্টেট সেক্রেটারি অব মিনিস্ট্রি অব কমার্স অ্যান্ড এনার্জি ড. নুসবামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ এবং জার্মানির মধ্যে গত ১০ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মেগা প্রকল্প এবং গার্মেন্টস সেক্টরে জার্মানিকে বিনিয়োগের আহ্বান জানান। জার্মান মন্ত্রী বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী, বাংলাদেশ দূতাবাস জার্মানির রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূইঁয়া ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ