রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

১২ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ফরিদাবাদ মাদরাসার ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সকল বিভাগের শিক্ষাব্যবস্থা উন্মুক্ত হবে আগামী ১২ সেপ্টেম্বর (রবিবার) থেকে।

গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) ফরিদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বিষয়টি আওয়ার ইসলামকে মাদরাসার একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে সকল বিভাগের ছাত্রদের জামিয়ায় উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী  শনিবার ১১ সেপ্টেম্বর সকাল ৯ টায় মাদরাসার সিট বন্টন, রবিবার সকাল ৯ টায় কিতাব গ্রহণ ও সোমবার সকাল ১০ টায় সবক ইফতিতাহ করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ