মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে আল্লামা সুলাইমান নোমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাটহাজারী মাদরাসার নবনির্বাচিত মহাপরিচালক ও সাবেক প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, আল্লামা সুলাইমান নোমানী।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ‘অসংখ্য আলেমের ওস্তাদ, আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী ছিলেন উপমহাদেশের শীর্ষস্থানীয় একজন মুফতি ও বিজ্ঞ আলেমেদীন। তার মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ আলেমকে হারালো। তার মত বিজ্ঞ আলেমের শূন্যস্থান পূরণ হবার নয়। তিনি দীর্ঘদিন যাবৎ হাটহাজারী মাদরাসায় অত্যন্ত সুনামের সঙ্গে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী তালীম তরবিয়তের অঙ্গনে তাঁর দীনি খেদমত জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।’

আল্লামা সুলাইমান নোমানী মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাতের উঁচু মাকাম কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, ভক্ত, গুনগ্রাহী ও অসংখ্য ছাত্রবৃন্দের প্রতি সমবেদনা জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ