মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে হাইয়াতুল উলিয়ার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদ্যঘোষিত মহাপরিচালক, মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম রহ. এর ইন্তেকাল করেছেন।

মরহুমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এবং সদস্যবৃন্দ।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) হাইয়াতুল উলিয়ার পেজে দেওয়া সংস্থার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত এক পোস্টের মাধ্যমে এ শোক বার্তা প্রকাশ করেন তারা।

এর আগে আজ বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় হাটহাজারী মাদরাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি প্রায় সপ্তাহখানেক ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফী রহ. এর জানাযার পর মজলিসে শুরার বৈঠকে হাটহাজারী মাদরাসার পরিচালনা করতে ‘মজলিসে এদারী’ নামে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়। যেখানে মুফতী আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করা হয়। গত এক বছর ‘মজলিসে এদারী’ জামিয়া পরিচালনা করে আসছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ