মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

আল্লামা বাবুনগরীর ইন্তেকালের ২১ দিন পর চলে গেলেন মুফতি আজমও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

গত ১৯ আগস্ট বেলা ১১ টায় হঠাত খবর আসে আল্লামা জুনায়েদ বাবুনগরীর অসুস্থতার। এর দেড় ঘণ্টা পর ১২ টা ৩০ মিনিটে তার ইন্তেকালের খবরে হতবাক হয়ে যান সবাই। আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকাল, শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের ২১ দিনের মাথায় আজ আবার এলো আরেক বিগদ্ধ ফকীহ মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালের খবর।

এ খবরে শোকে মূহ্যমান হয়ে পড়েছে পুরো দেশ। বাংলাদেশের ইলমী অঙ্গনে তৈরি হল বড় ধরণের শূন্যতা। আগামী প্রজন্মের নেতৃত্বের আসনে হয়তোবা আসতে পারতেন  মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী। কিন্তু তার আগেই চলে গেলেন তিনি।

ইন্তেকালের দিনই শুরার গুরুত্বপূর্ণ এক  বৈঠকে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগ্রামীর নাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা করা হয়। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

হাটহাজারী মাদ্রাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালের খবর এমন এলো যখন প্রায় এক বছর পর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, সহযোগী ও সহকারী মহাপরিচালক, শিক্ষা সচিব, শায়খুল হাদিস এবং মজলিসে শুরার শূন্যপদে কাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়ে শুরা কমিটির বৈঠক চলছিল।

এক বছরের ব্যবধানে আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে অনেকটা ‘অপ্রস্তুত’ হাটহাজারী। এর মধ্যেই প্রতিষ্ঠানটির জন্য আরেকটি বড় ধাক্কা এলো মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালের খবরে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফী রহ. এর জানাযার পর মজলিসে শুরার বৈঠকে হাটহাজারী মাদরাসার পরিচালনা করতে ‘মজলিসে এদারী’ নামে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়। যেখানে মুফতী আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করা হয়। গত এক বছর ‘মজলিসে এদারী’ জামিয়া পরিচালনা করে আসছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ