মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

দেশে একদিনেই টিকা নিলেন ৩০ লাখের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীসহ সারা দেশে টিকা নিয়েছেন আরও ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন।

[caption id="" align="aligncenter" width="285"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৭৩৫ জন ও নারী এক লাখ ৭ হাজার ৯৪৩ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৭৮ হাজার ১২০ জন এবং নারী ১৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।

মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন‌। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে দেশে টিকা গ্রহণের জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।

[caption id="" align="aligncenter" width="366"]No photo description available. এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

এদিকে করোনায় সোমবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৫৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮৪ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ