মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জানাজা রাত ১১ টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

হাটহাজারী মাদ্রাসার মজলিসে এদারির প্রধান মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জানাজা নামাজ আজ রাত ১১টায়  হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এর আগে  আজ বুধবার ৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় হঠাৎ করে মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী অজ্ঞান হয়ে যান বলে খবর পাওয়া পায়। এর কিছুক্ষণ পরেই তার ইন্তেকালের খবর আসে।

মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী প্রায় সপ্তাহখানেক ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল।

মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালের খবর এমন এলো যখন প্রায় এক বছর পর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, সহযোগী ও সহকারী মহাপরিচালক, শিক্ষা সচিব, শায়খুল হাদিস এবং মজলিসে শুরার শূন্যপদে কাকে নিয়োগ দেওয়া হবে তা নিয়ে শুরা কমিটির বৈঠক চলছিল।

এদিকে একক মহাপরিচালক কে হবেন তা নিয়ে অনেকের ইঙ্গিত মুফতী আব্দুস সালাম চাটগামীর দিকে ছিল।

এক বছরের ব্যবধানে আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে অনেকটা ‘অপ্রস্তুত’ হাটহাজারী। এর মধ্যেই প্রতিষ্ঠানটির জন্য আরেকটি বড় ধাক্কা এলো মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালের খবরে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফী রহ. এর জানাযার পর মজলিসে শুরার বৈঠকে হাটহাজারী মাদরাসার পরিচালনা করতে ‘মজলিসে এদারী’ নামে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়। যেখানে মুফতী আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করা হয়। গত এক বছর ‘মজলিসে এদারী’ জামিয়া পরিচালনা করে আসছিলেন।

আল্লামা আহমদ শফী রহ.-এর মৃত্যুর পর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. কে ঘিরে তৈরি হয় নতুন সম্ভাবনা। কিন্তু এক বছর পার না হতেই গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। তার ইন্তোলের ২১ দিনের মাথায় চলে গেলেন মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ