বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

মুসলিম বিদ্বেষী বৌদ্ধ ভিক্ষু উইরাথুকে মুক্তি দিল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারের সামরিক জান্তা সরকার আলোচিত ভিক্ষু আসিন উইরাথুকে মুক্তি দিয়েছে। গতকাল সোমবার তাকে মুক্তি দেওয়া হয়। কোনো কারণ উল্লেখ না করেই সামরিক জান্তা ভিক্ষু উইরাথুর বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আসিন উইরাথু একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানানো হয়। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

মুসলিমবিদ্বেষী বিশেষ করে রোহিঙ্গাদের লক্ষ্য করে দেওয়া বক্তব্যের কারণে আসিন উইরাথু ‘বৌদ্ধ বিন লাদেন’ হিসেবে আখ্যায়িত হন। ২০১৯ সালে তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সরকারের অবমাননার অভিযোগ আনা হয়। গত বছরের নভেম্বরে তিনি আত্মসমর্পণ করেন।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে পতন হওয়া নির্বাচিত সরকারের বিরোধিতা করায় কারাগারে ছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। আটক হওয়ার আগে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় তৎকালীন ক্ষমতাসীন নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কড়া সমালোচনা করেছিলেন আসিন উইরাথু।

উল্লেখ্য, কট্টর জাতীয়তাবাদ ও মুসলিমবিরোধী অবস্থানের কারণে বহুবার আসিন উইরাথু আলোচনায় এসেছেন। সামরিক বাহিনীর প্রতি অনুরাগী হিসেবেও তিনি পরিচিত। ২০১৭ সালে মিয়ানমারের বৌদ্ধ ধর্মীয় সর্বোচ্চ পরিষদ আসিন উইরাধুকে ধর্মপ্রচারে নিষিদ্ধ করে। পরে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ঘৃণা ছড়ানোর অভিযোগে তার পেজ মুছে দেওয়া হয়। সূত্র: বিবিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ