সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

আফগানিস্তানে ১৩ টন ওষুধ-খাদ্য পাঠাল আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিছে আরব আমিরাত। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ সহায়তা দিয়েছেন। মানবিক ও দাতব্য প্রতিষ্ঠানের পাঠানো ১৩ টন ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে কান্দাহার বিমানবন্দরে অবতরণ করেছে ত্রাণবাহী বিমান। যুদ্ধ বিধ্বস্ত আফগান জনগণের সহায়তায় এ নজির স্থাপন করল আবুধাবি।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের মানবিক ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম বুমালহা বলেন, ত্রাণভর্তি বিমানটি আফগানিস্তানে পাঠানো হয়েছে দেশটির জনগণের দুঃখ-দুর্দশা ও কষ্ট লাঘবের জন্য।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে সাত টন জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী এবং শিশুদের জন্য ছয় টন দুধ। বুমালহা বলেন, মানবিক সহায়তার লক্ষ্য হল বর্তমান পরিস্থিতির কারণে আফগান জনগণের সঙ্কট সমাধান করা। এর আগে ইরান ও পাকিস্তানের ত্রাণবাহী বিমান কাবুলে ত্রাণসামগ্রী পৌঁছে দেয় বলে সংশ্লিষ্ট দেশের গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছে।

তালেবান সরকার গঠন করলেও দেশটিতে যে মানবিক সংকট চলছে তা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। জনগণের জীবন ধারনের জন্য প্রয়োজনীয় খাদ্য নেই দেশটিতে। বছরের পর বছর যুদ্ধাবস্থা চলার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাজার ব্যবস্থাপনায় ধস, ঘরহীন মানুষের সংখ্যা বৃদ্ধি, খোলা আকাশের নিচে বসবাস ইত্যাদি সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে।

তালেবানের পক্ষ থেকে দেশে দেশে ত্রাণ সহায়তার জন্য চিঠি দেয়া হচ্ছে। জাতিসংঘের কাছেও চিঠি দিয়েছে তারা। জাতিসংঘ সহায়তা মিশন আফগানিস্তানে তার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। দাতা দেশগুলো বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র আফগান ব্যাংকের আটকে দেওয়া অর্থ ফেরত দেয়নি। আইএমএফ আফগানিস্তানের সহায়তা ফান্ড স্থগিত করেছে। সব মিলিয়ে তালেবানের সরকার কঠিন দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে।

চলতি বছরের ১৫ আগস্ট কাবুল দখলের পর ৮ সেপ্টেম্বর সরকার গঠন করে তালেবান। যত সহজে তারা দেশ দখল করেছে, দেশ পরিচালনা তাদের পক্ষে ততটা কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই বেশ কিছু ঘটনায় তালেবানের সমালোচনা করা হচ্ছে। সরকার ঘোষণা করলেও আনুষ্ঠানিকভাবে এখনও শপথ অনুষ্ঠিত হয়নি।

এ ছাড়া তাদের বিরুদ্ধে নারীর অধিকার খর্ব করা, বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। যদিও তালেবান তা প্রত্যাখ্যান করেছে। অবশ্য কিছু ভà¦