সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ?

হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য হারাম শরীফ থেকে মাতাফ পর্যন্ত বিশেষ রাস্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

হুইল চেয়ারে তাওয়াফ কারীদের জন্য বিশেষ রাস্তার ব্যবস্থা করেছে হারামাইন ব্যবস্থাপনা কমিটি।

সবক ওয়েবসাইট এর খবরে বলা হয়েছে, কিং আব্দুল আজিজ গেট দিয়ে অসুস্থ ও বয়স্করা মাতাফের নিচ তলা পর্যন্ত চলে যেতে পারবেন।

হারামাইন ব্যবস্থাপনা কমিটি বলেছেন, ইতোপূর্বেও মসজিদুল হারামের সব অংশে ইবাদতকারীদের সহজতার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইবাদতকারী ছাড়াও ব্যবস্থাপনা কমিটির লোকজন, পরিষ্কার পরিছন্নতা কর্মীরাও হারাম শরীফের এক অংশ থেকে অন্য অংশে সহজেই যেতে পারেন।

ব্যবস্থাপনা কমিটি আরো বলেছেন, হারামাইন ব্যবস্থাপনা কমিটির প্রধান ড. আব্দুর রহমান আস সুদাইস-এর নেতৃত্বে হারাম শরীফে ইবাদতকারীদের সহজলভ্যতার জন্য সব ধরনের ব্যবস্থাগ্রহণ অব্যাহত রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ