সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মসজিদুল হারামে আইয়ামে বিজের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দুই পবিত্র মসজিদের বিষয়ক প্রেসিডেন্সি মসজিদ আল-হারামে এক হাজার রোজাদার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। সফর মাসের আইয়ামে বিজের রোজা রেখেছেন তারা।

মসজিদ আল-হারামে রোজাদার ইউনিটের পরিচালক ইব্রাহিম বিন আবদুল্লাহ আল-হাজিলি আইয়ামে বিজের দিনে রোজাদারদের ইফতারের জন্য
ব্যবস্থা করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, আইয়ামে বিজের রোজা রাখা এক হাজার রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষ্যে ৩০ জন স্বেচ্ছাসেবককে মসজিদ-ই-হারামের রোজাদারদের জন্য ২০০০ প্যাকেট খেজুর এবং অন্যান্য ইফতার সামগ্রী বিতরণের জন্য নিযুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য, প্রতিটি ইসলামি মাসের ১৩ ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বিজের দিন বলা হয়। শাওয়াল ছাড়া অন্য মাসের এই তারিখে রোজা রাখা সুন্নাত। সূত্র: আসরে হাজির।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ