সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতারের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: প্রখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকী, তার পাঁচ আলেম সাথী ও ড্রাইভারকে আটকের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের দাবি, মাওলানা কালিম সিদ্দিকীর কার্যক্রম সন্দেহজনক। খবর, মিল্লাত টাইমস।

জানা যায়, মাওলানা কালিম সিদ্দিকী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লিসারি গেটের হুমায়ুন নগরের ‘মাশাআল্লাহ মসজিদের’ ইমামের বাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রাত ৯টায় এশার নামাজের পর তিনি তার সাথীদের নিয়ে ফিরতের উদ্দেশে রওয়ানা করেন। সময় মতো বাসায় না পৌঁছায় পরিবারের লোকজন তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরে এই তথ্য ‘মাশাআল্লাহ মসজিদের’ ইমামকে দেয়া হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুরা তাকে খোঁজাখোজি শুরু করে। তবে তার কোন খোঁজ না পাওয়ায় লিসাদী গেট থানায় ভিড় করে তারা। গভীর রাত পর্যন্ত তারা সেখানে ছিল।

এদিকে, পুলিশ তার আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি বলে জানা যায়। তবে একাধিক সূত্রে জানা যায়, মাওলানা কালিম সিদ্দিকী ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদের জন্য লখনৌ নিয়ে যাওয়া হয়েছে। সূত্র-মিল্লাত টাইমস।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ